চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া, ক্ষুব্ধ ক্রেতারা « বাংলাখবর প্রতিদিন

চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া, ক্ষুব্ধ ক্রেতারা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ১০:১৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ১০:১৮
Link Copied!

“ইলিশের দেশে ইলিশ নেই, থাকলেও তা ধনীদের।” শুনতে অবাক লাগলেও বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশকে নিয়ে এভাবেই বলছে। আগামী ১৩ অক্টোবর থেকে চাঁদপুরের নৌ-সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ সময় ইলিশ ধরা, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর এই সুযোগেই চাঁদপুর মাছঘাটে ইলিশের মূল্য বৃদ্ধি অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ইলিশ কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে বাড়েনি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

ইলিশের ভরা মৌসুমে এবার দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহ খানেক আগেও মাছঘাটে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।

বিজ্ঞাপন

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে। যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা। এছাড়া ১ কেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭০০ টাকা থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের কেজি প্রতি ৫/৬শ টাকা থেকে এখন ১২/১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিষেধাজ্জার শেষ মুহূর্তে ইলিশে আাকাশচুম্বি দাম শুনে বেজায় ক্ষুব্ধ ও হতাশ ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ নেই বললেই চলে। আমাদের কিছু করার নেই।

ব্যাগ হাতে বাজারে আসা একজন ক্রেতা বলেন, চাঁদপুরে মাছঘাটে ইলিশের এমন দাম আগে কখনো দেখিনি। এত দামে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

একজন ইলিশ ব্যবসায়ী বলেন, মাছঘাটে ইলিশের সরবরাহ অনেক কমেছে। চাহিদা অনুযায়ী ইলিশ নেই। যার কারণে দামও বেশি। দীর্ঘদিন ব্যবসা করছি এমন পরিস্থিতি হয়নি। এই সময়ে ক্রেতা থাকার কথা অনেক কিন্তু দামের কারণে ক্রেতাও নেই।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, গত রোববার থেকে মাছঘাটে সব ধরণের মাছ বিক্রি নিষিদ্ধ। এখন কর্মব্যস্থতা বেশি থাকার কথা থাকলেও ইলিশ কম। যার কারণে দামও রেকর্ড হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত