জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো আজহারীকে « বাংলাখবর প্রতিদিন

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো আজহারীকে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ১২:৫৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ১২:৫৮
Link Copied!

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে জেরার মুখে পড়েছেন মিজানুর রহমান আজহারী। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববরেণ্য এই ধর্মীয় আলোচককে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার পুলিশ তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে সত্যতা নিশ্চিতে মিজানুর রহমান আজহারীর সঙ্গে থাকা তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেন মোবাইল যোগে গণমাধ্যমে বলেন, মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান তিনি। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।

উল্লেখ্য, আওয়ামিলীগ সরকারের আমলে কারসাজি করে দেশ ছাড়তে বাধ্য করা হয় তাকে। গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারী। এরপর তিনি পুনরায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত