রাজারহাটে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তির অপরাধে দুজন আটক « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তির অপরাধে দুজন আটক

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ১১:৩৯
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ১১:৩৯
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে ১২ই অক্টোবর শনিবার বিশ্বনবী হযরত মুহম্মদ (সা) কে নিয়ে শাহিন আলম নামে এক যুবক তার সামাজিক যোগা্যোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে।

সামাজিক যোগা্যোগ মাধ্যম ফেসবুকে তার পোস্ট ছরিয়ে পড়লে নবী প্রেমী তৌহিদী জনতা তীব্র প্রতিবাদ জানিয়ে তার শাস্তি চেয়ে শোয়াইবুর রহমান,হাফিজুর রহমান,আব্দুল হাকিম সবুজ সহ শতাধিক ফেসবুক ব্যবহারকারীর আইডি থেকে পোস্ট করেন।

নবী প্রেমী তৌহিদী জনতার নিকট নবীকে নিয়ে কটুক্তির খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত মুসলিম জনতা রাজারহাট বাজারে দুপুর ১২ঃ০০টায় জড়ো হয়ে শাহিন আলমের শাস্তি চেয়ে বিক্ষোভ করেন।
পরে বিক্ষোভকারী তৌহিদী জনতা রাজারহাট থানায় এসে নবীকে নিয়ে কটুক্তিকারী শাহিন আলম কে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীর মধ্যে উপজেলার গোবরধন গ্রামের নুরুল মন্ডলের ছেলে শোহাইবুর রহমান মন্ডল নবীকে কটুক্তিকারী শাহিন আলম কে প্রধান আসামী করে অজ্ঞতনামা কয়েকজন সহ রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায় ১২ই অক্টোবর সকাল ১০ঃ১৫ টায় শোহাইবুর রহমান তার ফেসবুক আইডি তে প্রবেশ করলে শাহিন আলম নামের আইডি থেকে সকাল ৯ঃ৪৫ টায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করার পোস্টটি তার টাইম লাইনে ভেসে উঠে। সঙ্গে সঙ্গে তিনি তার ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিলে দ্রুত সেটা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতার পক্ষ থেকে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় শোহাইবুর রহমানের অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানা পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় আনুমানিক দুপুর ২ঃ০০ টায় অজ্ঞত স্থান থেকে শাহিন আলম সহ তার ভগ্নীপতি লাভলু কে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি অফিসে অধিকতর জিজ্ঞেসবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে মাগরিবের নামাজের পরে রাজারহাট বাজারে তৌহিদী মুসলিম জনতা নবীকে কটুক্তিকারী শাহিন আলমের ফাসী চেয়ে বিক্ষোভ করেন। উল্লেখ নবীকে কটুক্তিকারী শাহিন আলম উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপন চৌকন গ্রামের আব্দুর রফিকের ছেল।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সাংবাদিক কে জানান,অভিযোগের এক ঘন্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় শাহিন আলম ও তার ভগ্নীপতি লাভলু মিয়াকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি হেফাজতে রাখা হয়।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত