সিরাজগঞ্জ কওমি জুটমিল চালু করলে আন্দোলনের ঘোষণা « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ কওমি জুটমিল চালু করলে আন্দোলনের ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ১২:৫৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ১২:৫৮
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেছেন, সারাদেশে প্রথমে যে কয়েকটি জুট মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে যদি সিরাজগঞ্জের কওমি জুট মিল চালু করা না হয় তাহলে শ্রমিকদের নিয়ে আমরা সিরাজগঞ্জে বৃহত্তর আন্দোলনে যাব।

তবে আমরা সরকারকে বিব্রত করতে চাই না। কিন্তু এর বাইরে আমাদের কোনো উপায় থাকবে না। আমাদের দাবি, সরকার যে ৪-৫টা জুট মিল চালু করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে সিরাজগঞ্জের কওমি জুট মিল অগ্রাধিকার থাকতে হবে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে সিরাজগঞ্জ কওমি জুট মিল পুনরায় চালুর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

সাইদুর রহমান বাচ্চু বলেন, এই কৃষিনির্ভর জেলায় কিন্তু ব্যাপক পাট উৎপাদন হয়। আজ জুট মিল বন্ধ থাকার কারণে কৃষক পাটের ন্যায্যমূল্য পায় না। এই জুট মিলটি পুনরায় চালুর দাবি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত লুটেরা সরকার সবগুলো প্রতিষ্ঠানের মতো এটাকেও ধ্বংস করে দিয়েছে।

যেহেতু ইতোমধ্যেই সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে সরকার কয়েকটা জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, সব কিছু বিবেচনা করে উত্তরবঙ্গের মধ্যে এই জুট মিলটি চালু করতে হবে। সরকার পলিথিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাই এর বিকল্প হিসেবে জুট মিলে তৈরি পাটের বস্ত্র এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, জুট মিল বন্ধ থাকার কারণে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এদের বেশিরভাগ আবার এখন জীবিকার জন্য রিকশা চালায়। যার ফলে ছোট শহরে এখন রিকশা বেড়ে গেছে, শহরে বেড়েছে যানজট।

বিজ্ঞাপন

বাচ্চু বলেন, এই জুট মিলের অনেক শ্রমিকদের পাওনা বেতন দেওয়া হয়নি। আমি অন্তর্বর্তীকালীন সরকার ও এর পাট উপদেষ্টার কাছে দাবি জানাব, তাদের বকেয়া বেতনগুলো দিয়ে দেওয়ার জন্য। এতে তাদের পরিবারগুলো অনেক উপকৃত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কওমি জুট মিল মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত