বেলকুচির দৌলতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

বেলকুচির দৌলতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ৩:৫৩
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ৩:৫৩
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে তেয়াশিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রেজাউল করিম রেজা বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। এব্যাপারে ভূমি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে অভিযোগের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল।

আল জাদিদ হোসেন বাধঁন নামের ওই ভুক্তভোগীর অভিযোগ সুত্র থেকে জানাযায়, পৈত্রিক সুত্রে পাওয়া এনায়েতপুর গোপালপুর মৌজার একটি জায়গার নামজারি করার জন্য ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কাছে যাই।

বিজ্ঞাপন

তিনি আমার কাছে ওই জায়গার নামজারির জন্য ১৬ হাজার টাকা দাবী করেন। যেখানে সরকারী ভাবে নামজারি ফি নির্ধারন করা হয়েছে এগারোশত টাকা। অতিরিক্ত টাকা দেব কেন এমন প্রশ্ন করলে রেজাউল করিম আমাকে বলেন এই টাকা না দিলে আমার জায়গার নামজারি হবে না। পরে আমি বাধ্য হয়েই তার কথায় রাজি হয়ে ভেঙে ভেঙে ১৬ হাজার টাকা দেই।

ঘুষের টাকা নেওয়ার দেড়বছর পেরিয়ে গেলেও তিনি আমার জায়গার নামজারি করে দেননি। এনিয়ে কথা বলতে গেলে বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে মারধর করার হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। পরে আমি বাধ্য হয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক মন্ডল বরাবর ঘুষ নিয়ে নামজারি না করে দেওয়ায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগ দায়েরের প্রায় এক মাস হলেও উপ-সহকারী রেজাউলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি উপজেলা সহকারী কমিশনার ভূমি।

বিজ্ঞাপন

দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের আরেক ভুক্তভোগী আল আমিন এই প্রতিবেদককে জানান ‘জমির নামজারিসহ ভূমি সংক্রান্ত কোনো কাজ করতে গেলেই রেজাউল করিম রেজাকে ঘুস দিতে হয়। ২০২২ সালে পৈত্রিক সুত্রে পাওয়া ২৪ শতক জায়গার বাবত (৩৭৫০০) সাইত্রিশ হাজার পাচ শত টাকা নিয়ে ১০ টাকার রশিদ কেটে দিলো, বাকি টাকার রশিদ চাইলে তিনি বলেন ওটা দেওয়া হয় না। এখন ২০২৪ সালে ঔ জায়গার খাজনা দিতে গেলে ভুমি উপ-সহকারী রেজাউল বলেন ওই জায়গা আপনার নেই।

পরে জানতে পারি ২৪শতক জায়গা আমার চাচাতো ভাইদের নামে নায়েব রেজাউল নামজারী করে দিয়েছে। এমন কি দেখা যায় আট বছর আগে মৃত ব্যক্তি নামেও নামজারি করে দিয়ছেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক মন্ডল বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে আমার অভিযোগ পত্রটি তিনি গ্রহন না করে আমাকে বলেন আপনি নামজারির উপর মিস কেস করেন। তিনি তখন রেজাউলকে বলে ঠিক করে দেওয়ার আশ্বাসও দেন।

এসময় আল-আমীন আরও বলেন এই ভাবে ঘুষ নিয়ে কত জনের সর্বনাশ করেছে রেজাউল তার কোন হিসেব নেই। আমি সরকারের কাছে নায়েব রেজাউল এর সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি।

তেয়াশিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম রেজার কাছে ঘুষ দূর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথা বলে দাবী করেন।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতিক মন্ডলের জানান, আমরা তেয়াশিয়া ইউনিয়ন সহকারী ভূমি রেজাউল করিমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত