আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

নেতিবাচক অবস্থানেই পুলিশের এই পরিণতি !

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১২:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ১২:২৪
Link Copied!
আন্দোলনে পুলিশের আক্রমণের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে পুলিশের বর্বরতায় সাধারণ মানুষের যেমন মৃত্যু হয়েছে। পাশাপাশি ক্ষিপ্ত জনগণের হাতে পুলিশ সদস্যরাও নিহত হন। এবার সেই তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (২৫ অক্টোবর) প্রকাশিত এই তালিকায় ৪৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন পরিদর্শক, ১১ জন এসআই, ৭ জন এএসআই, একজন এটিএসআই, একজন নায়েক ও ২১ জন কনস্টেবল রয়েছেন।

পুলিশের নিহত তিন পরিদর্শক হচ্ছেনঃ
১.মো. আব্দুর রাজ্জাক,
২.রাশেদুল ইসলাম,
৩.মো. মাসুদ পারভেজ ভূইয়া।

বিজ্ঞাপন

নিহত ১১ জন সাব-ইন্সপেক্টর (এসআই) হচ্ছেনঃ
১.সুজন চন্দ্র দে,
২.খগেন্দ্র চন্দ্র সরকার,
৩.রেজাউল করিম,
৪.মো. মামুনুর রশিদ সরকার,
৫.বাছির উদ্দিন,
৬.রইস উদ্দিন খান,
৭.তহছেনুজ্জামান,
৮.প্রণবেশ কুমার বিশ্বাস,
৯.মো. নাজমুল হোসাইন,
১০.আনিসুর রহমান মোল্লা
১১.সন্তোষ চৌধুরী।

নিহত ৭জন এএসআই হচ্ছেনঃ
১.সঞ্জয় কুমার দাস,
২.ফিরোজ হোসেন,
৩.সোহেল রানা,
৪.রাজু আহমেদ,
৫.ওবায়দুর রহমান,
৬.রফিকুল ইসলাম,
৭.মো. মোক্তাদির।

নিহত টিএসআই আলী হোসেন চৌধুরী ও নিহত নায়েক মো. গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

এছাড়াও পুলিশের নিহত ২১ কনস্টেবল হচ্ছেনঃ
১.মো. আব্দুল মজিদ,
২.রেজাউল করিম,
৩.মাহফুজুর রহমান,
৪.শাহিদুল আলম,
৫.মো. আবু হাসনাত রনি,
৬.মীর মোনতাজ আলী,
৭.সুমন কুমার ঘরামী,
৮.মোহাম্মদ আব্দুল মালেক,
৯.মোহাম্মদ ইব্রাহিম,
১০.মো. আব্দুস সালেক,
১১.মো. হাফিজুল ইসলাম,
১২.মো. রবিউল আলীম শাহ,
১৩.মো. হুমায়ুন কবীর,
১৪.মো. আরিফুল আযম,
১৫.মো. রিয়াজুল ইসলাম,
১৬.মো. শাহিন উদ্দিন,
১৭.মো. এরশাদ আলী,
১৮.মাইনুদ্দিন লিটন,
১৯.মো. সুজন মিয়া,
২০.মো. খলিলুর রহমান
২১.মো. হানিফ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পুলিশ সদস্যদের মধ্যে ৫ আগস্ট ২৪ জন, ৪ আগস্ট ১৪ জন নিহত হয়েছেন এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।

নিহত পুলিশের অঞ্চল ভিত্তিক তালিকাঃ
নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার ২ জন, তিতাস থানার ২ জন, কচুয়া থানার একজন, বানিয়াচং থানার একজন, ঢাকা এসবির একজন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন, কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন, কসবা থানার একজন, খুলনা মহানগর পুলিশের একজন, গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার ২ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, কিছু ব্যক্তি ছাড়াও নিউজ আউটলেট জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে। তাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, প্রতিবাদ বা প্রতিহিংসার ঘটনায় যেসব অফিসার বা কনস্টেবল আহত বা নিহত হয় বাংলাদেশ পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। তবে প্রকাশিত এই তালিকার বাইরেও যদি কেউ গণঅভ্যুত্থানে পুলিশ সদস্য নিহতের দাবি করেন, সে ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত