ডিএমসিআরএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র হলেন আবিদ « বাংলাখবর প্রতিদিন

ডিএমসিআরএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র হলেন আবিদ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১২:৩৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১২:৩৬
Link Copied!
মুহাম্মদ আবু আবিদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা মেট্টপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি (গভ. রেজি নং- এস ৬৪২৫ ৬৬৯/০৭) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

২৮ শে অক্টোবর (সোমবার) সংগঠনটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান রুবেল ও মহাসচিব মোহাম্মদ মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্টপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ বলেন, মুহাম্মদ আবু আবিদ গত ৩ বছর যাবৎ আমাদের সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন। তিনি একজন সফল সংগঠক। তার সামাজিক কাজের আইডিয়া ও বাস্তবায়নের প্রক্রিয়া সকলের কাছেই প্রশংসিত। তার মধ্যে অদম্য নেতৃত্বের গুনাবলী আছে বলে আমরা মনে করি। সংগঠন কার্যক্রম গতিশীল ও শক্তিশালী একটি প্লাটফর্ম তৈরীর জন্যই তাকে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে। আমার বিশ্বাস অল্প কিছু দিনের মধ্যেই তিনি এ সংগঠনকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন।

বিজ্ঞাপন

মুহাম্মদ আবু আবিদ বলেন, আমি আসলে নতুন পদ পাওয়ার বিষয় কিছুই জানতাম না। আমার মতো নগন্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। অনুভূতি বলতে, এখন এ পদের ভার কিভাবে নিব তা নিয়ে ভাবছি। তবে যারা আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন , তাদের আশা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আদর্শ ঠিক রেখে সৎভাবে নীতিতে অটল হয়েই সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করব।

মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও সাংবাদিক। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন “দূর্বার তারুণ্য ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আবিদের একের পর এক ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজে শৈল্পিকতা নিয়ে আসায় খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে।

তিনি দীর্ঘদিন ধরে দেশের নানান গনমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করছেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত