চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় ২ জনের যাবজ্জীবন « বাংলাখবর প্রতিদিন

চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় ২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ৯:৩৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ৯:৩৬
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,পলাতক কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী।

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের ক্যানালের পাশের মাঠে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খাঁ, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করে। আদালত ২২ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

সরকার পক্ষে অ্যাডভোকেট অজিত কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত