আসছে ‘স্পাইডারম্যান ৪’ « বাংলাখবর প্রতিদিন

আসছে ‘স্পাইডারম্যান ৪’

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩৭
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩৭
Link Copied!

বিশ্বব্যাপী ভক্তদের কাছে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সফল তিনটি কিস্তির পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির জন্য।

অবশেষে আসতে চলেছে ‘স্পাইডার-ম্যান’র নতুন কিস্তি। ২০২৬ সালের জুলাইয়ে স্পাইডারম্যান হয়ে থিয়েটারে ফিরছেন টম হল্যান্ড।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সিনেমার এখনো কোনো নাম দেওয়া হয়নি। কিন্তু এটিই হতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান ৪’। সিনেমাটি পরিচালনা করছেন ডাস্টিন ড্যানিয়েল ক্রিটন। এর মধ্য দিয়েই অভিষেক হচ্ছে তার।

বিজ্ঞাপন

নতুন সিনেমার খবর দিয়েছেন টম হল্যান্ড নিজেই। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়রের উপস্থিতি চেপে রাখলেও নতুন স্পাইডার ম্যানের খবর তিনি চাপা রাখলেন না।

জিমি ফ্যালনের শো’তে জানিয়ে দিলেন স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি প্রোডাকশনে যাবে। এছাড়া এটি যে ২০২৬ সালের জুলাইয়ে মুক্তি পাবে, সে কথাও জানিয়েছেন হল্যান্ড।

এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সামারে আমরা শুটিং শুরু করব। সবকিছু এখন পর্যন্ত ভালোই চলছে। কোনো সমস্যা দেখা না দিলে এ পরিকল্পনা অনুসারেই কাজ চলবে। আমি তো দারুণ উত্তেজিত। অপেক্ষা করতে পারছি না কবে স্যুট পরব।

বিজ্ঞাপন

এর কিছুদিন আগে হল্যান্ড জানিয়েছিলেন, তিনি নতুন সিনেমার খসড়া চিত্রনাট্য পড়েছেন। এ নিয়ে বলেছিলেন, চিত্রনাট্যে আরও অনেক কাজ করার মতো জায়গা আছে। আমার বিশ্বাস নির্মাতারা তা করবেন এবং সবশেষে দারুণ একটা চূড়ান্ত রূপ আসবে।

এর আগে অ্যাভেঞ্জার্সে টম হল্যান্ডকে দেখা গেছে। স্পাইডার-ম্যানের সর্বশেষ একক সিনেমা ছিল ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ২০২১ সালের সিনেমাটি ১০০ কোটি ডলার আয় করেছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত