ভক্তদের ডাকে সাড়া দিলেন মেহজাবীন « বাংলাখবর প্রতিদিন

ভক্তদের ডাকে সাড়া দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব মেহজাবীন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন তিনি। এমনকি ভক্তদেরকে সময় দিতে লাইভে এসে আড্ডাও দেন অভিনেত্রী।

শুধু তাই নয়, অনুরাগীদের বিভিন্ন পোস্টেও মন্তব্য করতে ভোলেন না মেহজাবীন। এবার ভক্তদের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো তার মাথায়। বিশ্বসেরা তারকাদের কাতারে নাম লেখালেন মেহজাবীন। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সেরা ২৫-এ (২৪তম) স্থান পেয়েছেন মেহজাবীনের ভক্তরা।

বিজ্ঞাপন

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

এদিকে মেহজাবীনের সেই ভক্তদের এক দাবি, আর সেটি না মানলে আন্দোলনে যাবেন তারা। ভক্তদের দাবি- তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়।

এমন দাবিতেই মুখর মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবের মন্তব্যের ঘর। সেখানে এ-ও বলা হচ্ছে— দাবি না মানলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন।

বিজ্ঞাপন

ভক্তদের সেই ডাক উপেক্ষা করেননি মেহজাবীনও। পাঁচ দিন পর সাড়া দিয়েছেন। ভক্তদের উদ্দেশ্যে তার ফ্যানস ক্লাব গ্রুপে এই অভিনেত্রী এক পোস্টে লিখেন, আমার ফ্যানগুলো প্রায়ই আমাকে অবাক করে দেয়। ঠিক যেমন মিষ্টি আবার কিছুটা দুষ্টুও। কি কি যে শুরু করেছেন আপনারা! আপনাদের দাবি, চাওয়া সবকিছুই আমার নজরে এসেছে। আমি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং ভাবছি। একটু ধৈর্য্য ধরেন সবাই। শিগগিরই নতুন খবর পাবেন।

সব শেষে ভালোবাসা ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করতেও ভুলেননি মেহজাবীন।

তার সেই স্ট্যাটাসের পর ভক্তদের আনন্দের যেন শেষ নেই। তবে অভিনেত্রী তাদের দাবির প্রেক্ষিতে এখনও কোনো কাজের ঘোষণা দেননি। ভক্তদের নতুন খবর জানাবেন বলে ধৈর্য্য ধারণ করতে বলেছেন তিনি। ধারণা করা যাচ্ছে, নতুন কোনো সুখবর দেবেন তিনি। তবে সেটা কী, সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী অভিনীত দুই সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত