চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে ৭ দিনের আল্টিমেটাম « বাংলাখবর প্রতিদিন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে ৭ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ | ১১:০৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ | ১১:০৮
Link Copied!

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে দীর্ঘ প্রায় এক যুগ ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। এই দাবি আরও জোরালো হয় রাজনৈতিক পটপরিবর্তনের পর।

সবশেষ গত ২৪ অক্টোবর বয়সসীমা বাড়ানোর প্রশ্নে ইতিবাচক সংকেত দেয় অন্তর্বর্তী সরকার। তবে ৩৫ নয় চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করা হয় ৩২ বছর।

এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে। তাদের ভাষ্য, বয়সসীমা ৩২ নয় ৩৫ করতে হবে। তা না হলে জেলা টু ঢাকা লং মার্চ কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক সংবাদ সম্মেলনে ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ এ ঘোষণা দেন।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অতীতের সরকার আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? চ্যালেঞ্জ ছুড়তে পারি যুক্তির বিষয়ে। আমরা রাজপথে থাকবো। রাজপথে না রেখে পড়ার টেবিলে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্য বক্তারা বলেন, চাকরিতে বয়সসীমা ৩২ বছর করে জারি করা প্রজ্ঞাপন আমাদের সঙ্গে প্রতারণার শামিল। আপনারা যদি নিজেরাই এই সিদ্ধান্ত নেবেন, তাহলে কেন তদন্ত কমিটি গঠন করেছিলেন?

বিজ্ঞাপন

তারা আরও বলেন, তদন্ত কমিটি কী তাহলে অযোগ্য ছিল? যদি তারা অযোগ্য হয়ে থাকেন তাহলে আপনারা সেটা স্বীকার করুন। আর যদি আপনারা মনে করেন যে তারা যোগ্য ছিল, তাহলে তাদের সিদ্ধান্ত মেনে নিন। তারা ৩৫ ও ৩৭ এর যে প্রস্তাবনা দিয়েছলেন সেটা মেনে নিয়ে গেজেট প্রকাশ করুন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গত ৩০ সেপ্টেম্বর বয়স ৩৫ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে। ওই কমিটি ৭ কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে পাঠায়।

পরে গত ২৪ অক্টোবর বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করার কথা জানায় কমিটি। এরপর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে ৩১ অক্টোবর বয়সসীমা ৩২ এবং বিসিএসে ৪ বার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। যা এখনও বহাল রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত