ঢাবিতে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল « বাংলাখবর প্রতিদিন

ঢাবিতে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১:৩৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ১:৩৮
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল করা হয়েছে।

এ বছর থেকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কেবল মুক্তিযোদ্ধার সন্তানই আবেদন করতে পারবেন। নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকার ক্রমানুযায়ী আসন পূরণ করা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কোটাসমূহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড কোটা ও খেলোয়াড় কোটায় সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভার সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-
১. মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করার সুপারিশ করা হয়। এই কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি/নাতনি বিবেচনা না করার সুপারিশ করা হয়।

২. বিগত বছরগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত রীতি অনুযায়ী যে কোনো নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধাতালিকার ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

এখানে উল্লেখ্য যে, উপর্যুক্ত সুপারিশ ১ ও ২ গত ২৩ জুলাই ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিভিন্ন কর্মে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে আরও উল্লেখ্য যে, এই প্রজ্ঞাপনটি ইতোপূর্বে ঘোষিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ২৫১৬, ২৫৩৮/২০২৪) আলোকে প্রণীত হয়েছে।

৩. সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবর ২০২৪ তারিখের সভার আলোচ্যসূচি ৫ এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের সুপারিশ করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত