রাবিতে সাঁওতাল নারীদের আর্থসামাজিক উন্নয়নে নবদিগন্তের পথে প্রোজেক্ট "নিশানদিহি" « বাংলাখবর প্রতিদিন

রাবিতে সাঁওতাল নারীদের আর্থসামাজিক উন্নয়নে নবদিগন্তের পথে প্রোজেক্ট “নিশানদিহি”

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ | ১১:১৮
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ | ১১:১৮
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ শিক্ষার্থীর উদ্যোগে শুরু হওয়া একটি ব্যতিক্রমী সামাজিক উন্নয়নমূলক প্রকল্প ‘নিশানদিহি’ সাঁওতাল নারীদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মো: মাঈনুল ইসলাম (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), নিশাত আনজুম (গ্রাফিক ডিজাইন, ক্রাফ্ট এবং হিস্টোরি অফ আর্ট) এবং আখলিমা আক্তার শিলা (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ) এই উদ্যোগের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত রয়েছেন।

নিশানদিহির আওতায় রাজশাহী জেলার পবা উপজেলার টেমা নামক সাঁওতাল গ্রামে ২০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে নারীদের বিভিন্ন ধরনের গহনা, হাতের কাজ ও কুটিরশিল্পের নৈপুণ্য শেখানো হয়েছে, যা তারা স্থানীয় ও জাতীয় বাজারে বিক্রির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। 

বিজ্ঞাপন

প্রোজেক্ট নিশানদিহির সদস্য আখলিমা আকতার শিলা  জানান, “আমরা সাঁওতাল কমিউনিটির নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি, যেখানে তাদের জুয়েলারি তৈরির দক্ষতা শেখানো হয়েছে। আগে যেখানে তারা শুধুমাত্র কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, এখন তারা নিজেরাই জুয়েলারি তৈরি করে এবং তা বিক্রি করছে।

আমাদের প্রধান লক্ষ্য ছিল তাদের সাবলম্বী করে তোলা এবং তাদের আর্থসামাজিক উন্নতি সাধন করা, কারণ সাঁওতাল নারীরা দীর্ঘকাল ধরে নানা বাধার মুখোমুখি হয়ে পিছিয়ে পড়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে সাহায্য করেছি, যাতে তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে সামাজিক এবং আর্থিকভাবে শক্তিশালী হতে পারে।”

প্রোজেক্ট নিশানদিহির অন্যতম উদ্যোক্তা রাবির শিক্ষার্থী  মো: মাঈনুল ইসলাম জানান, “সাঁওতাল নারীদের পিছিয়ে থাকার প্রধান কারণ তাদের আর্থসামাজিক ও শিক্ষাগত বাধাগুলো। আমাদের প্রকল্পের মূল লক্ষ্য তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা।”

বিজ্ঞাপন

সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি প্রিন্স টুডু জানান, “আমাদের আদিবাসী ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো হলেও আমরা নানা সামাজিক ও অর্থনৈতিক বাধার কারণে উন্নয়নের মূলধারায় প্রবেশ করতে পারিনি। প্রোজেক্ট নিশানদিহি আমাদের নারীদের জন্য নতুন এক কর্মসংস্থানের দিক উন্মোচন করেছে।”

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। তারা বিশ্বাস করেন, সাঁওতাল নারীদের এই উদ্যোগের মাধ্যমে নতুনভাবে পরিচিত করা সম্ভব হবে, যা তাদের জীবনমানের উন্নয়নসহ বৃহত্তর সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত