রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স « বাংলাখবর প্রতিদিন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৪
Link Copied!

ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারভি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বুধবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান লেচারভি। বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতি তাদের আলোচনায় স্থান পায়। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) নিজ দেশে প্রত্যাবাসনে কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশের হতাশা প্রকাশ করে সংকটের দ্রুত সমাধানের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

তিনি মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ দূত লেচারভি রোহিঙ্গা জনগণের প্রতি বাংলাদেশের চলমান মানবিক সহায়তার জন্য ফ্রান্সের প্রশংসা ব্যক্ত করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি সীমান্ত জুড়ে, বিশেষ করে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত মোকাবেলার গুরুত্বের ওপর জোর দেন, মিয়ানমারে রাজনৈতিক সংলাপ এবং এই ধরনের সংলাপে রোহিঙ্গা ইস্যুকে অন্তর্ভুক্ত করার পক্ষে কথা বলেন।

বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা সংকটের জটিলতা, মিয়ানমারে সশস্ত্র সংঘাত, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা এবং রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত