সিরাজগঞ্জের পদ্ম পুকুরকে সুইমিং পুলে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের পদ্ম পুকুরকে সুইমিং পুলে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ১:২১
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ১:২১
Link Copied!

সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রি ও সিরাজী সড়ক মোড় প্রাণকেন্দ্র অবস্থিত পরিত্যক্ত একমাত্র পুকুর (পদ্ম পুকুর) কে সুইমিং পুলে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পৌর শহরের পদ্মপুকুর সংলগ্ন রাস্তায় আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসা‌ন এর  সভাপতিত্বে ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম  দুলাল উদ্দিন এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পদ্ম পুকুরেকে সুইমিং পুলে রূপান্তরিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বিজ্ঞাপন

উক্ত  মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে  সাইদুর রহমান বাচ্চু বলেন,  আমাদের  সিরাজগঞ্জ জেলাটি  নদী মাতৃক, জেলা শহরের মধ্যে কোন সুইমিং পুল না থাকায় শখ করে অনেকেই যমুনা নদীতে গোসল করতে যায়, অধিকাংশ শিশু -কিশোর -কিশোরী শিক্ষার্থী  সহ অন্য বয়সের মানুষ  সাঁতার না জানায়, নদীতে গোসল করতে এবং সাতার কাটতে গিয়ে   সর্বনাশা যমুনার ঘূর্ণিপাকে পড়ে অনেক  নিহত হয়েছেন ।

যেহেতু সিরাজগঞ্জ পৌর শহরের একমাত্র প্রাণ কেন্দ্র পদ্মপুকুরটি এখন নোংরা আবর্জনায় স্তুপ হয়ে আছে। এটি সুইমিংপুলে রূপান্তরিত করলে শহরের সবাই সাঁতার শিখতে পারবে। অপরদিকে যমুনা নদীর পানিতে পড়ে মৃত্যুর সংখ্যা কমে যাবে।

উক্ত  মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের অন্যতম  মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন সহ অন্যান্য   শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত