সিজার করাতে গিয়ে সন্তানসহ লাশ হয়ে ফিরলেন আফরোজা « বাংলাখবর প্রতিদিন

সিজার করাতে গিয়ে সন্তানসহ লাশ হয়ে ফিরলেন আফরোজা

মাহবুবুর রহমান বসুনীয়া,কুড়িগ্রাম
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৮:২৩
মাহবুবুর রহমান বসুনীয়া,কুড়িগ্রাম
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৮:২৩
Link Copied!

অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিয়ে পরিবারে সবার উল্লাস। ভূমিষ্ঠ হতে যাওয়া শিশু সন্তানকে নিয়ে পরিবারের সকলের এক এক পরিকল্পনা। সকল পরিকল্পনা ও স্বপ্নের সহায় হলো না গৃহবধূর সঙ্গে ঘটে যাওয়া বাস্তবতা। সিজার করতে গিয়ে ‘ডাক্তারের ভুলে’ ফিরলেন লাশ হয়ে।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরে প্রসব বেদনা ওঠে অন্তঃসত্ত্বা আফরোজা বেগমের (৩৩)। তখনই তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তার স্বামী মাসুদুর রহমান।

সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ভর্তি করা হয় কুড়িগ্রাম শহরের গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে। দায়িত্বরত ডাক্তার ও নার্সরা রোগীকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেয় সকাল সাড়ে ৮ টার দিকে। কিছুক্ষণ পরেই রোগীকে (আফরোজা বেগম) অপারেশন থিয়েটার থেকে বের করে দিয়ে বলা হয়,’রোগীর অবস্থা আশঙ্কাজনক, আপনারা দ্রুত রংপুর নিয়ে যান। ‘পরে দ্রুত এম্বুল্যান্সে করে রংপুর নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান আফরোজা বেগম। সেই সঙ্গে পেটে থাকা শিশুটিও মারা যায়।

বিজ্ঞাপন

রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রোগী ও সন্তানের পথেই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেখানকার ডাক্তারেরা। পরে জানা যায়, সিজারের আগে এনেস্থিসিয়া দেয়ার ফলে রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে, পরে তৎক্ষনাৎ আইসিইউ সাপোর্ট না মেলায় রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

বেলা ১২ টার দিকে রংপুর থেকে স্ত্রী ও তার পেটে থাকা সন্তানের লাশ নিয়ে কুড়িগ্রামের গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে ফিরে আসেন স্বামী মাসুদুর রহমান। দাবি করেন বিচারের। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মেলায় লাশ নিয়ে বিকেলে নিজ বাড়িতে ফিরে যান তিনি।

নিহত আফরোজা বেগমের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলি গোপ পাড়া গ্রামে। ১ ছেলে, ১ মেয়ে ও স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল তার। আরেকটি সন্তান কামনা করাই যেন কাল হলো। তছনছ হলো সবকিছু।

বিজ্ঞাপন

নিহতের স্বামী মাসুদুর রহমান বলেন, আমি কখনই ভাবিনি আমার স্ত্রীর সাথে এমন কিছু হবে। ডাক্তার জাহাঙ্গীর আমার স্ত্রীকে এনেস্থিসিয়া দিয়েছিল। স্ত্রী ও পেটে থাকে সন্তানকে জীবিত রাখার জন্য রংপুরে নিয়ে যেতে দেরি করিনি। তাও তাদের বাঁচাতে পারলামনা। আমি লাশ নিয়ে আবারও গ্রীন লাইফে গিয়েছিলাম বিচারের জন্য। যাতে অন্য কারও সাথে এমনটা না হয়। এখন আমি সব হারালাম।

গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ডা. অমিত কুমার বসু এ বিষয়ে বলেন, রোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেয়া হবে। পরবর্তীতে যাতে এটা না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত