জেলে বসেই কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি « বাংলাখবর প্রতিদিন

জেলে বসেই কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:১৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:১৮
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ১৩ হাজার ৪৬৪ জন কারাবন্দি। দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মরক্কোর সংবাদমাধ্যম হেসপ্রেস।

মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা এবং ইসলামবিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর ফলে ২০২৪ সালে এখন পর্যন্ত দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার ৪৬৪ জন বন্দি পবিত্র কোরআন হেফজ করেছেন। মোট ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।

হেসপ্রেস জানিয়েছে, আগামীতে দেশটির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত