খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিপ্লোম্যাট’স পডিয়াম ১.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিপ্লোম্যাট’স পডিয়াম ১.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি, মোস্তফা কামাল
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৪
খুবি প্রতিনিধি, মোস্তফা কামাল
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৪
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কেইউএমইউএনএ) আয়োজিত ‘ডিপ্লোম্যাট’স পডিয়াম ১.০’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে এই প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং কেইউএমইউএনএর উপদেষ্টা এনামুল হক হীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক তাহরিম জামান ও সভাপতি অহনা আনহা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বাড়ানোর এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “কথা বলার দক্ষতা এখন প্রতিটি পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস ভাইভায় ২০০ নম্বরের মূল্যায়ন করা হয়। শিক্ষকতার মতো পেশায়ও কথা বলার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। এমন একটি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এই দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই।”

প্রতিযোগিতার বিজয়ীরা হলেনঃ

বিজ্ঞাপন

ইংরেজি সেগমেন্টে:
চ্যাম্পিয়ন: আইন ডিসিপ্লিনের আলমা ফারহা
ফার্স্ট রানারআপ: ফার্মেসি ডিসিপ্লিনের পার্থ দত্ত
সেকেন্ড রানারআপ: মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের আমিনা জাহান বর্ষা।

বাংলা সেগমেন্টে:
চ্যাম্পিয়ন: গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ফারজানা জাহান
ফার্স্ট রানারআপ: সামাজিক বিজ্ঞান ডিসিপ্লিনের তামিম হাসান
সেকেন্ড রানারআপ: ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মো. হুসাইন।

এছাড়াও, দর্শকদের ভোটে পপুলিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের তৌফিক সরকার ভুবন ও আইন ডিসিপ্লিনের আলমা ফারহা।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত