ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ « বাংলাখবর প্রতিদিন

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ১১:৩৯
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ১১:৩৯
Link Copied!
সংঘর্ষের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ৩টার পর সংঘর্ষ শুরু হয়।

এতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মিরপুর রোডের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধানমন্ডি জোনের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব গণমাধ্যমে বলেন, বেলা তিনটার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাংচুর করেছে শুনেছি। বর্তমান ৩২ থেকে সাইন্সল্যাবের দিকের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে আমরা রাসেল হয়ে পান্থপথের রাস্তাটি ব্যবহারের জন্য খুলে দিয়েছি।

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা চলমান।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে সিটি কলেজ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই পরিপ্রেক্ষিতে রাতেই বন্ধ হয়ে যায় কলেজ। টানা ২০ দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) কলেজ খুলেছিল। একাদশ শ্রেণির ক্লাসের মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

আজ বুধবার দ্বাদশ এবং বৃহস্পতিবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাসও শুরু হওয়ার কথা ছিল। তবে খোলার একদিনের মাথায় সংঘর্ষে জড়িয়ে পড়লো কলেজের শিক্ষার্থীরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত