‘ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ’ « বাংলাখবর প্রতিদিন

‘ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ’

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ১০:৪৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ১০:৪৮
Link Copied!

পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি অনুরোধ পেয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। পরবর্তীতে এটার আপডেট জানা যাবে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে জানিয়েছি। ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছি যে দু-দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি মোটেই কাম্য নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের সম্পর্ক এর মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করা হচ্ছে।

তৌফিক হাসান জানান, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মোট ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যেখানে প্রায় সবক্ষেত্রেই রোহিঙ্গা সমস্যার কথা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া বাংলাদেশ এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজন করে। সেখানে প্রধান উপদেষ্টা তিনটি প্রস্তাব দেন যার অন্যতম ছিল অল স্টেকহোল্ডারস কনফারেন্স আয়োজনের আহ্বান। অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিবকে প্রধান উপদেষ্টা এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য একটি চিঠি পাঠিয়ে বিশেষভাবে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এরই ফলে বুধবার (২০ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে উপস্থাপিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জাতিসংঘের ১০৬টি সদস্যরাষ্ট্র এটি কো-স্পনসর করে, যা এ রেজ্যুলেশনের প্রতি ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, তাকে দেশে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রাজনৈতিক বিষয়। ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত