মিশরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটে কোর ক্যাচার স্থাপনের কার্যক্রম শুরু « বাংলাখবর প্রতিদিন

মিশরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটে কোর ক্যাচার স্থাপনের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ১১:৩৭
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ১১:৩৭
Link Copied!

মিশরে নির্মীয়মান প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলদাবা এনপিপি’র চতুর্থ ইউনিটে কোর ক্যাচার স্থাপনের কাজ গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে।

৩+ প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা কোর ক্যাচার অন্যতম একটি অংশ বলে রসাটমের গণমাধ্যম প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিভিন্ন অংশ নিয়ে গঠিত কোর ক্যাচারের মোট ওজন ৭০০টনের অধিক এবং এর বডির ওজন ১৫৫টন।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, “মিশরে যখন নিউকিয়ার এনার্জী দিবস উদযাপিত হচ্ছে, ঠিক তখনই এই কোর ক্যাচার স্থাপনের কাজ শুরুর বিষয়টি বিশেষ অর্থ বহন করে।

বিজ্ঞাপন

সকল আন্তর্জাতিক চাহিদা পূরণ করে মিশরের বিদ্যুৎকেন্দ্রটির নির্মানের কাজ শিডিউল অনুযায়ী অগ্রসর হচ্ছে। রসাটম তার প্রতিটি প্রকল্পেই নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং মিশরের এলদাবা প্রকল্পটিও এর ব্যাতীক্রম নয়”।

মিশরের বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক মন্ত্রী মাহমুদ ইসমাৎ নিশ্চিত করে জানান, এলদাবা প্রকল্পটি প্রতিনয়ত তদারকির অধীনে রয়েছে এবং এর অগ্রগতিও সন্তোষজনক।

দেশের বিদ্যুৎ খাত উন্নয়ন স্ট্রাটেজি ব্যাখ্যা করে বলেন, “এটির মূল লক্ষ্য এনার্জীর ভারসাম্য। এর জন্য আমরা বিদ্যুৎ উৎপাদন উৎসে বৈচিত্র্য আনয়ন করতে চাই এবং একই সঙ্গে জ্বালানীর ব্যয় ও কার্বন নিঃসরণ হ্রাসের জন্য নতুন এবং নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধিতে আগ্রহী”।

বিজ্ঞাপন

প্রসংগত: এলদাবা এনপিপি মিশরের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্রে মোট চারটি ইউনিট স্থাপিত হচ্ছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর। প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের প্রকৌশল শাখা।

রাশিয়া ও মিশরের মধ্যে সম্পাদিত চুক্তির অধীনে রাশিয়া বিদ্যুৎকেন্দ্রটির পুরো আয়ুষ্কালজুড়ে পরমাণু জ্বালানী সরবরাহ, মিশরীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণ প্রদান এবং বিদ্যুৎকেন্দ্রটির অপারেশনের প্রথম দশ বছর রক্ষণাবেক্ষণ করবে। পৃথক একটি চুক্তির অধীনে ব্যবহৃত জ্বালানী সংরক্ষণের জন্য একটি সংরক্ষানাগার নির্মাণ এবং এর জন্য প্রয়োজনীয় বিশেষ কন্টেইনারও সরবরাহ করবে রাশিয়া।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত