ঢামেক হাসপাতালে উদযাপিত হলো ’বিশ্ব এ.এম.আর সচেতনতা সপ্তাহ ২০২৪' « বাংলাখবর প্রতিদিন

ঢামেক হাসপাতালে উদযাপিত হলো ’বিশ্ব এ.এম.আর সচেতনতা সপ্তাহ ২০২৪’

আব্দুল্লাহ আল মোত্তালিব
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ১:২৯
আব্দুল্লাহ আল মোত্তালিব
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ১:২৯
Link Copied!
ঢামেকে শোভাযাত্রা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“এন্টিবায়োটিক বাঁচান, এন্টিবায়োটিক আপনাকে বাঁচাবে” এই প্রতিবাক্য কে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঢামেক হাসপাতালের কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা,টেকনিক্যাল সেশন, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, সেরা ভিডিও, পোস্টার, পেন্সিল স্কেচ ও মটো প্রদর্শনী।

সকাল ৯ টায় ঢামেক হাসপাতালের কলেজ গেট থেকে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেটেড জেনারেল আসাদুজ্জামান ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃকামরুল আলমের নেতৃত্বে বের করা শোভাযাত্রায় শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে বহির্বিভাগে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

শোভা যাত্রার অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান দিবসটি উপলক্ষে বলেন,অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে।বর্তমানে এটি একটি বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তাই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এজন্য চিকিৎসক, ভেটেরিনারিয়ান, ফার্মাসিস্ট, নীতিনির্ধারকসহ সকল অংশিজনকে এক সঙ্গে কাজ করতে হবে।

এরপর একই স্থানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃকামরুল আলম বলেন,অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সময়োপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত