বহুলীতে বৃদ্ধা মা'কে দিয়ে ভাইদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

বহুলীতে বৃদ্ধা মা’কে দিয়ে ভাইদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করার অভিযোগ

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৫:১৭
মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৫:১৭
Link Copied!

সিরাজগঞ্জে আব্দুল হালিম সেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার বৃদ্ধা মাকে দিয়ে অপর চার আপন ভাইদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামে। বড় ছেলের প্রলভনে পড়ে মায়ের দায়ে করা মিথ্যা মামলায় আসামী হয়ে অপর চার ছেলে ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভিন্ন দপ্তরে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের মৃত আজাহার আলী সেখের বড় ছেলে আব্দুল হালিম সেখ তার বৃদ্ধা মা হালিম বেগম (৭৫)কে ভূল বুঝিয়ে তাকে বাদী করে অপর আপন চার ভাই ডাঃ মোঃ আব্দুল আলীম,আব্দুল আজিজ, আব্দুল লতিফ ও আরিফুর রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করে দীর্ঘদিন যাবত হয়রানী করে আসছে।

বিজ্ঞাপন

এবিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস করে আপষ মিমাংসা করে দিলেও আব্দুল হালিম সেখ তা না মেনে উল্টো গুন্ডা ভাড়া করে ভাইদেরকে মারপিট ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।

এবিষয়ে সরেজমিনে গিয়ে এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানায় আব্দুল হালিম সেখ একজন বেকারগ্রস্ত ব্যক্তি সে এলাকার কাউকে তোয়াক্কা করে না। সে কথায় কথায় মানুষকে মারপিট ও মিথ্যা মামলার ভয় দেখায়। তার বিরুদ্ধে কেউ কথা বললে তার ভাগ্নে আলী আকবর রাজু ও আজম ইকবালসহ তার গুন্ডা বাহিনী তাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ধামকি ভয়ভীতি ও হয়রানী করে।

যার কারনে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তার এধরণের আচারণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রতিকার চেয়ে গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভিন্ন দপ্তরে।

বিজ্ঞাপন

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, আব্দুল হালিম সেখ একজন দুষ্টু প্রকৃতির মানুষ। সে তার স্বার্থে বৃদ্ধা মাকে দিয়ে আপন চার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত হয়রানী করে আসছে। আমরা এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার শালিস করে আপষ মিমাংসা করে দিলেও আব্দুল হালিম সেটা মানেন না। উল্টো এলাকার মানুষকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। তার এধরণের উদ্যতপূর্ণ আচারণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে তার বিচার দাবী করেছেন।

এবিষয়ে আব্দুল হালিম সেখ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ভাইয়েরা আমার মা ও বোনদের ওয়ারিশ সূত্রে পাওয়া জমির ভাগ দিবে না। এই নিয়ে আমার সাথে তাদের মতবিরোধ ও দ্বন্দ্ব হয়েছে। যার কারনে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত