ইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা « বাংলাখবর প্রতিদিন

ইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ৯:০৪
ইসলামপুর প্রতিনিধি, জামালপুর
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ৯:০৪
Link Copied!

জামালপুরের ইসলামপুরে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামী আন্দোলনের উপজেলা আমির সুলতান মাহমুদ সিরাজী, নিহত লিটনের পিতা আব্দুস সবুর মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক জিহাদি হাসান খান নাবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সাধারণ ছাত্র সাব্বির খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।

এ সময় উপজেলায় আহত ৬ পরিবার ও নিহত ১ পরিবারের মধ্যে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত