বাসাইলে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

বাসাইলে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ | ১:৩৬
মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ | ১:৩৬
Link Copied!
বিক্ষোভ সমাবেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের বাসাইলে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন ‘ইস্কন’ কর্তৃক দেশবিরোধী ষড়যন্ত্র, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইস্কন, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বাসাইল উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে বাসাইল জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে তৌহিদী জনতা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে জড়ো হন।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন উপজেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব হোসাইন, উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

মুফতী সাইফুল ইসলাম, মুফতী রফিকুল ইসলাম, মুফতী আরিফুল ইসলাম, মোস্তফা আল মুবিন, মাওলানা অলিউল্লাহ, মুফতী আব্দুর রশিদ, হাফেজ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও জঙ্গী সংগঠন ইস্কন নিষিদ্ধ করতে হবে। এছাড়াও দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত