এইডস আক্রান্তদের বেশির ভাগ সমকামী ও বিবাহিত « বাংলাখবর প্রতিদিন

চলতি বছরেই মৃত্যু ১৯৫

এইডস আক্রান্তদের বেশির ভাগ সমকামী ও বিবাহিত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ৮:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ৮:১৮
Link Copied!
বিশ্ব এইডস দিবস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশে গত এক বছরে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৫ জন। একই সময়ে ১ হাজার ৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। যার বেশির ভাগই সমকামী ও বিবাহিত বলে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য সূত্রে জানা গেছে।

এমন পরিস্থিতিতে আজ রোববার (১ ডিসেম্বর) পালিত হচ্ছে ‘বিশ্ব এইডস দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি বা এইডস যাবে চলে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত পাঁচ বছরে এইডস রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। এর মধ্যে ২০২৩ সালের নভেম্বর থেকে অক্টোবর পর্যন্ত দেশে নতুন এইচআইভি সংক্রমিত রোগীর ৪২ শতাংশ সমকামী। এর পরেই রয়েছেন বিদেশফেরত প্রবাসী শ্রমিকরা। এ ছাড়া যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষও আছেন। আক্রান্তদের ১০ শতাংশ রোহিঙ্গা জনগোষ্ঠীর বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৬ জন, চট্টগ্রামে ৩২৬, খুলনায় ১৫৪, রাজশাহীতে ১৪৭ এবং অন্যান্য বিভাগে ৪৪ থেকে ৮৬ জন পর্যন্ত। এসব রোগীর ৮৪ শতাংশই ২১ থেকে ৪৯ বছর বয়সী অর্থাৎ তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি। আক্রান্ত বাকি ১৬ শতাংশের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর যতজন এইডসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৫৫ শতাংশই বিবাহিত। আর অবিবাহিত রয়েছেন ৪০ শতাংশ। বিধবা বা তালাকপ্রাপ্ত রয়েছেন ৫ শতাংশ। আর এইডসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ, নারী ২২ শতাংশ ও হিজড়া ১ শতাংশ। মৃতদের মধ্যে বেশির ভাগের বয়স ৬০ বছরের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য সূত্রে জানা যায়, দেশে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছিল ১৯৮৯ সালে। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত মোট শনাক্ত হয় ১২ হাজার ৪২২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২ হাজার ২৮১ জন। যদিও ইউএনএইডসের অনুমিত হিসাবে দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত