গুলি করে হত্যার পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ « বাংলাখবর প্রতিদিন

থেমে নেই উগ্রবাদী ভারত-বিএসএফ

গুলি করে হত্যার পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৪ | ১:১৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৪ | ১:১৮
Link Copied!

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এই হত্যার ঘটনা ঘটে।

নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতে প্রবেশ করেন। ভোরে দেশে ফেরার পথে বিএসএফ ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।

বিএসএফের দাবি, তাদের ওপর বটি ও লাঠি দিয়ে হামলার চেষ্টা করলে তারা আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে আনোয়ার ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ এবং চোরাচালানের দুইটি গরু জব্দ করে বিএসএফ।

এদিকে, গুলির শব্দ শুনে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং একটি গরু আটক করে। পরে সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজিবি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিএসএফ বিকেলে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে, যা ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সম্প্রতি নানা উস্কানিমূলক কর্মকান্ডের জেরে ভারতের ওপর বেজায় ক্ষিপ্ত বাংলাদেশের জনগণ। এরই মধ্যে আবারো গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় সেই ক্ষোভ তিব্রতর হয়েছে। এদিকে নিহত আনোয়ারের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত