বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ « বাংলাখবর প্রতিদিন

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ | ২:৫৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৪ | ২:৫৭
Link Copied!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঘাইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- উপজেলার বাঘাইল গ্রামের জফির উদ্দিনের ছেলে সেলিম হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আইনুল হক ও আব্দুর রাজ্জাকের ছেলে নাসিম আহমেদ।

এর মধ্যে নাসিম আহমেদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে কিছুদিন আগে পুকুর দখল নিয়ে বাঘাইল এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্ব দেখা দেয়। রবিবার সন্ধ্যায় মেহেদি হাসান গ্রুপের সদস্য খোকন হোসেন ও রানা হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ নেতাকর্মী হাবিব সমর্থক সেলিমের অফিসে গিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিন জন গুলিবিদ্ধ হন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুর রহমান শহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আরও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত