প্রান্তিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা « বাংলাখবর প্রতিদিন

প্রান্তিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪৬
Link Copied!
আলোচনা সভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নতুন আঙ্গিকে বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর উদ্দোগে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “প্রান্তিক উন্নয়ন-অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের কেমন সংস্কার চাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন যাবৎ গ্রামীণ মানুষের জন্য নানামূখী উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা দিয়ে আসছে। পাশাপাশি ইউপি সদস্যদের অগ্রনি ভুমিকা ও অংশগ্রহন নিশ্চিতের কাজ করে যাচ্ছে বাইসস।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাইসস এর ভাইস চেয়ারম্যান অনিক আলী শাহিদী বলেন, “বাইসস তার প্রতিনিধিদের প্রশিক্ষিত করে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদ ও তার সম্মানিত সদস্যবৃন্দ গ্রাম বাংলার উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতাব্দীরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছে। এই ধারা সুন্দরভাবে অব্যাহত থাকবে এটাই আমাদের একমাত্র চাওয়া।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ, পরিষদের জনসাধারণের প্রতি দায়িত্ব এবং ইউপি সদস্যদের বিষয়ে অসাধারণ বক্তব্য রাখেন বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। জবাবদিহির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামকে সুশিক্ষিত ও শক্তিশালী করাই বাইসসের মূল লক্ষ্য। আমরা আজ যে সময়ে দাঁড়িয়ে আছি, তা আগামীর সম্ভাবনার কথাই বলছে। সেই সম্ভাবনাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো।”

সরকারি বরাদ্দ এবং সাধারণ মানুষের ভুল ধারণা সম্পর্কে জনাব মোয়াজ্জাম বলেন, আপনারা জানেন- একটা ইউনিয়ন পরিষদে কেমন বরাদ্দ থাকে। সাধারণ মানুষ যাতে বরাদ্দের সবটুকু সুবিধা পাই এবং মানুষের মাঝে ভুল ধারণা না থাকে, সেই লক্ষ্যে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাইসস এর তথ্যপ্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সচিব রাণা ইসলাম বাইসস।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত