টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প « বাংলাখবর প্রতিদিন

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ১:১৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ১:১৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ (বর্ষসেরা ব্যক্তিত্ব) ঘোষণা করেছে। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তিনি এই সম্মান পেয়েছিলেন।

নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে টাইম ম্যাগাজিনের এই সম্মান উদযাপন করবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন পরিবারের কয়েকজন সদস্য।

টাইম ম্যাগাজিনের এই ঐতিহ্য ১৯২৭ সালে ম্যান অব দ্য ইয়ার নামে শুরু হয়। এটি এমন ব্যক্তিকে স্বীকৃতি দেয়, যিনি ভালো বা মন্দ— যেকোনোভাবে—বছরের নানা ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেন।

বিজ্ঞাপন

আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টাইম ম্যাগাজিনের সম্পাদকেরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন কে এই সম্মান পাবেন। টাইম ম্যাগাজিনের সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, ঐতিহাসিক প্রত্যাবর্তন, এক প্রজন্মে একবার দেখা যায় এমন রাজনৈতিক পরিবর্তন আনা এবং আমেরিকার প্রেসিডেন্সি ও বিশ্বের মধ্যে এর ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত