১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন « বাংলাখবর প্রতিদিন

১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৫
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৫
Link Copied!

হায়দরাবাদে গ্রেপ্তার আল্লু অর্জুন! দিন কয়েক আগে, হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে (Pushpa 2 Premier) এক মহিলা অনুরাগীর মৃত্যু হওয়ায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের নামে অভিযোগ দায়ের হয়েছিল।

সেই মামলাতেই এবার দক্ষিণী এই সুপারস্টার গ্রেপ্তার (Allu Arjun Arrested)। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই দেশের তোলপাড় সিনেদুনিয়া!

ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে শুক্রবার এই ঘটনার জেরে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, “তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

ঠিক কী ঘটেছিল?

হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের ছেলেও গুরুতর জখম। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেই ঘটনাতেই শুক্রবার গ্রেপ্তার আল্লু অর্জুন।

অন্যদিকে মাত্র এক সপ্তাহেই ভারতীয় সিনেদুনিয়ার সমস্ত রেকর্ড ভেঙেচুরে নতুন মাইলস্টোন গড়েছে ‘পুষ্পা ২’। বলিউড তো বটেই বহুল ব্যবসা করা চর্চিত দক্ষিণী ছবিগুলিকেও দৌড়ে পিছনে ফেলে দিল আল্লু অর্জুনের সিনেমা।

আট দিনে বিশ্বের বক্স অফিসে ১১০৫ কোটি টাকার ব্যবসা করেছেন ‘পুষ্পা ২’। আর ১০০ কোটি পেরলেই ‘কেজিএফ’ এবং ‘RRR’ সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দেবে এই ছবি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত