‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে’ « বাংলাখবর প্রতিদিন

‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে’

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫১
Link Copied!
শহীদ পরিবারকে চেক প্রদান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।

আজ শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থাণে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছেন।

সারজিস আলম আরও বলেন, শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ড. ইউনুসও যদি হয় তাকেও ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাকর্মীসহ রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত