হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে একের পর এক হয়রানী মূলক মিথ্যা মামলার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে একের পর এক হয়রানী মূলক মিথ্যা মামলার অভিযোগ

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:০৭
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৯:০৭
Link Copied!
ভুক্তভোগীর সংবাদ সম্মেলন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মারামারী, নারী নির্যাতন ও নিজ দোকান ভাংচুর করে আদালতে হয়রানী মূলক মিথ্যা মামলার অভিযোগ উঠেছে হোমনা থানার এক জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীর বিরুদ্ধে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার শোভারামপুর গ্রামের ভুক্তভোগী পরিবার হোমনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের ভুক্তভোগী মো. সালাহ উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, একটি মারামারির ঘটনায় ঝড়না বেগম বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে গ্রামের এক সালিশের মাধ্যমে বিবাদীদেরকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে রায় দেয় এবং জরিমানার টাকা মোতাহের হোসেনের নিকট জমা রাখে। শর্তছিল আদালতে মামলা প্রত্যাহারের পর বাদীকে এ টাকা দেয়া হবে।

বিজ্ঞাপন

কিন্ত মামলা উঠানো আগেই রকিব, রাসেল বাবু, শরীফ মিলে মোতাহের হোসেনের নিকট টাকা দাবী করে। টাকা না দিলে মোতাহের হোসেন সহ কয়েক বিচারকের বাড়ীতে হামলা করে ভাংচুর করে, এতে কয়েকজন আহত হয়। পরে মোতাহের হোসেন বাদী হয়ে হোমনা থানায় মামলা করা হয়। মামলা নং-২ তারিখ ২৪/১১/২৪ ইং।

পরবর্তীতে আসামীরা জামিনে এসে আবু কালাম, রাকিব গং মোতাহের হোসেনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হলে ২৮ নভেম্বর তার ছোট ভাইয়ের বিয়েতে হামলা করে। এ ঘটনায় ৩ ডিসেম্বর রাকিব, বাবু, আজাদ গং এর বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা হয়। কিন্ত মামলার আসামী আবুল কালাম আজাদ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।

এলাকাকাসি সবাই জানে আবুল কালাম আজাদ, রকিব,বাবু গং মাদক ব্যবসার সাথে জড়িত। যারা তাদের কাজে বাধা দেয় এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধ বিভিন্ন আদালতে মিথ্যা মামলা করে হয়রানি করছে। এর অংশ হিসাবে গত রবিবার(৮ ডিসেম্বর) রাতে তার পিতার দোকান ভাংচুর করে মামলা করার জন্য সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় রিপোর্ট করায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

বিজ্ঞাপন

এ বিষয় আবুল কালাম আজাদ মুঠোফেনে জানান, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার রাতে আমার দোকান ভাংচুর, লুটপাট করে পিকাপ ভ্যান দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। আমি বাদী হয়ে আদালতে মামলা করেছি। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোমনা থানার এস আই মঞ্জুর জানান, উভয় পক্ষের বিরুদ্ধে মামলা চলমান। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত