ঝিনাইদহে দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে হৃদরোগে ইবির লাইব্রেরিয়ানের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে হৃদরোগে ইবির লাইব্রেরিয়ানের মৃত্যু

ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:১৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:১৯
Link Copied!
দুই স্ত্রীর কলহে স্বামীর মৃত্যু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দুই স্ত্রীর ঝগড়ার সময় আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ায়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের লাইব্রেরিয়ান আব্দুল জব্বার শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি ও ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথীকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে গেছে।

মহল্লাবাসি জানান, আব্দুল জব্বার ছোট স্ত্রী সুরাইয়া পারভীন সাথীর বাড়িতে অবস্থান করার সময় বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি বাসায় ঢুকে ঝগড়ায় লিপ্ত হয়। দুই স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আব্দুল জব্বার পড়ে হৃদরোগে আক্রান্ত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

প্রতিবেশিদের অনেকেই বলছেন, দুই স্ত্রীর মারধরে জব্বারের মৃত্যু হয়েছে। এদিকে বড় স্ত্রী রাবেয়া আক্তার বৃষ্টি অভিযোগ করেন, ছোট স্ত্রী শ্বাসরোধ করে জব্বারকে হত্যা করেছে। তিনি ওই বাসায় গিয়ে এই দৃশ্য দেখেন বলেও তিনি জানান। ছোট স্ত্রী জানান কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী পড়ে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এ সময় তিনি তার মাথায় পানি দিচ্ছিলেন।

তিনি আরো জানান, বড় স্ত্রীকে তার স্বামী আব্দুল জব্বার আগেই তালাক দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছে। তাদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু অভিযোগ থানা পাওয়ায় তাদের সোমবার রাতেই ছেড়ে দেওয়ার পক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

শামসুজ্জোহা আরো জানান, অন্ডোকেষে স্ত্রীদের লাথির আঘাতে মারা যাওয়ার বিষয়টি সুরোতহাল রিপোর্টে পাওয়া যায়নি। তবুও মৃত্যুর কারণ নির্নয়ে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত