হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৩
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৩
Link Copied!

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় হোমনা উপজেলা সদরের পৌর সুপার মার্কেটের সামনে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে হেমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে
বক্তব্য রাখেন হোমনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়,উপজেলা জামায়াতে ইসলামির সেক্রটারী জেনারেল মাওলানা কাজী ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইউনুছ আহাম্মেদ, জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সদস্য সাংবাদিক কবি দেলোয়ার, মো.আসাদুল ইসলাম রফিক ও মো.সাইদুল ইসলাম, হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. নাইম হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা হোমনার চারপাশের উপজেলা পশ্চিমে মেঘনা, দক্ষিণে তিতাস পূর্বে মুরাদনগর, এবং উত্তরে বি- বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাকে নিয়ে হোমনাকে জেলা ঘোষণার দাবি জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত