পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ « বাংলাখবর প্রতিদিন

পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ

মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:১২
মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:১২
Link Copied!

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যম সংশ্লিষ্ট সাংবাদিকদের পেশার মর্যাদা, সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ গঠনের ৫৩ বছরে সব পেশার সুরক্ষা, অধিকার নিশ্চিত করা গলেও গণমাধ্যম এবং সাংবাদিকতা পেশাটি অরক্ষিত রয়ে গেছে।

সরকার আসে, সরকার যায়। কিন্তু পেশাটির উন্নয়নে কেউ কোনরূপ দায়িত্বশীল ভুমিকা রাখেনি। বিগত একযুগ ধরে আমরা পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ ১৪ দফা দাবি নিয়ে বহু চিল্লাচিল্লি করেছি।

বিগত সরকারের প্রধানমন্ত্রী ২০১৮ সালে সাংবাদিকদের একটি তালিকা তৈরির ঘোষণা দিলেও তা গত ৭ বছরে আলোর মুখ দেখিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিজ্ঞাপন

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে বিএমএসএফের আয়োজনে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রা ও মিলনমেলায় এ কথা বলেন। তিনি আরও বলেন সাংবাদিকরা জীবদ্দশায় উজাড় করে সবটুকু দিয়ে গেলেও দেশ, সমাজ বা রাষ্ট্র থেকে কিছুই পান না। তাই কোন সাংবাদিকের মৃত্যুর পরে তাঁকে সামাজিক মর্যাদায় সমাহিত করতে রাষ্ট্রের প্রতি দাবি তোলেন।

শোভাযাত্রা ও মিলন মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান, জলবায়ু গবেষক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।

সাংবাদিকদের দাবি, অধিকার প্রসঙ্গে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি হাকিম রানা, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুগরত্ন মমতাজ উদ্দিন বাহারী, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক যুগরত্ন অধ্যাপক মো: ওসমান গনি, ইত্তেফাক প্রতিনিধি ভোলার যুগরত্ন সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি যুগরত্ন হাসান ঝন্টু, কালেরকন্ঠেের কুমিল্লা দেবীদ্বারের যুগরত্ন সাংবাদিক আতিকুর রহমান বাশার, ফরিদপুরের সাংবাদিক আবুল কালাম আজাদ, চকরিয়ার যুগরত্ন সাংবাদিক এম জাহেদ চৌধুরী, দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত কক্সবাজারের যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন, বরগুনার এনটিভির প্রতিনিধি সোহেল হাফিজ ও রংপুরের ডেইলি অবজারভার প্রতিনিধি লাবনী ইয়াসমিন, গাজীপুরের শীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল হক জহির ও নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনকন্ঠের তাহমিন হক ববি প্রমূখ।

বিজ্ঞাপন

এ সময় সংগঠনটি ৩ যুগ ধরে দেশের সাংবাদিকতা পেশার সাথে জড়িত ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা, ১০ জনকে দেশ সেরা সংবাদ সম্মাননা এবং ৪৫ জনকে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয়।

এ আয়োজনে জলবায়ুর রিসার্চ
এবং এম্বুলেন্স সেবা বিষয়ক পৃথক দুটি চুক্তি সম্পাদন করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত