বেলকুচিতে রজনীকান্ত সেন স্মৃতি সার্বজনীন পূজা মন্দির উন্নয়নে মতবিনিময় « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে রজনীকান্ত সেন স্মৃতি সার্বজনীন পূজা মন্দির উন্নয়নে মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৫
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৫
Link Copied!

“বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,/‘কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,/আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে/তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।’/ বাবুই হাসিয়া কহে, ‘সন্দেহ কি তাই?/কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।/পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,/নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা’।”

কবি রজনীকান্ত সেনের বিখ্যাত কবিতা এটি। যে কবি পরজীবী না হয়ে আত্মনির্ভরশীলতায় এতটা জোড় দিয়েছিলেন, আজ তারই বাড়ির পাশে মন্দির ও শ্মশানের বেহাল দশা। নতুন প্রজন্ম ভুলতে বসেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গর্ব কবি রজনীকান্ত সেনের নামে তৈরি এই পূজা মন্দির। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী ও দেলুয়াকান্দি গ্রামের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে 

বিজ্ঞাপন

কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির এবং সেন ভাঙ্গাবাড়ী শ্মশান এর উন্নয়ন করার নিমিত্তে একটি মত বিনিময় সভা আয়োজন করা হয়। 

শ্যামল সরকার ও সনজিৎ কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে পূজা মন্দির ও শ্নশান কমিটির সভাপতি বাবু বিমল বন্ধু সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা সম্মানিত ট্রাষ্ট বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বাবু সুব্রত পাল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন রজনীকান্ত সেন ও তার বোন সুচিত্রা সেন আমাদের বেলকুচির গর্ব। রজনীকান্ত সেনের কবিতা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তার সৃতি পরের প্রজন্মের কাছে পৌছে দেওয়ার জন্য আমরা কবি রজনীকান্ত সৃতি সার্বজনীন পূজা মন্দির এবং সেন ভাঙ্গাবাড়ি শ্নশান ঘাট-এর উন্নয়ন করার লক্ষে কাজ করবো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বেলকুচি সরকারি কলেজ,বাবু মানচিত্র পাল সহকারী অধ্যাপক সিরাজগঞ্জ সরকারি কলেজ, ডাঃ বিদ্যুৎ কুমার সূত্রধর সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল, বাবু রনি মিত্র সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখা। 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সোহাগপুর মদন মোহন সেবা সনদের সভাপতি বাবু বৈদ্যনাথ রায়, বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বাবু জয় শংকর সাহা,মুকুন্দগাঁতী গৌর- গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি ডা: অমৃত নারায়ণ দে। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন 

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন বানছারাম সূত্রধর, দীন বন্ধু সরকার, বাবু জিতেন্দ্রনাথ সূত্রধর ও বাবু সন্তোষ সূত্রধর।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত