শৈলকূপা উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবায় অ্যাটর্নী জেনারেলের অনুদান প্রদান « বাংলাখবর প্রতিদিন

শৈলকূপা উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবায় অ্যাটর্নী জেনারেলের অনুদান প্রদান

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ১০:২২
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ১০:২২
Link Copied!

শৈলকুপায় অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ঝিনাইদহের শৈলকূপায় ব্যক্তিগত সফরে আজ উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাড. আসাদুজ্জামান দিনভর মতবিনিময় করেন।

মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের উপজেলা পরিষদের আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারদের মতবিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

রোগী আধিক্য ও প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক বেডে সংকুলান না হওয়া মেঝে ও বাইরে অংশে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোতাবেক ও চাহিদা অনুযায়ী ১০০টি বেড প্রয়োজন বলে জানিয়েছেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল্লাহ আল মামুন। 

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নী জেনারেল অ্যাড. আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে শৈলকূপা উপজেলা হাসপাতালে রোগীর সেবার পরিবেশ উন্নতিকল্পে ৩ লক্ষ টাকা প্রদান করেছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা শৈলকূপার হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় অ্যাটর্নী জেনারেলের মহোদয়ের আন্তরিক অনুদানে সানন্দে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপনপূর্বক গ্রহণ করেছি।

ব্যক্তি সফররত অ্যাড. আসাদুজ্জামান বলেছেন, সারাদেশের ন্যায় শৈলকূপার শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত জন্মভূমির সাথে একাত্ম থাকতে চায়। কোনরূপ দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে রেহাই দেওয়া হবেনা বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত