শ্রীপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মো:রিপন মিয়া,গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ১১:২১
মো:রিপন মিয়া,গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ১১:২১
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে রমজান আলী (৬০) নামে এক মাছ শিকারির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আধুরবান এলাকায় লবলং খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত রমজান আলী (৬০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ১২ বছর আগে পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থেকে বেশ কিছুদিন ধরেই রিকশা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন রমজান আলী। রবিবার সকালে ওই খালের ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীপুরের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত