সৌদি আরব যেতে ইচ্ছুক ড্রাইভারদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি « বাংলাখবর প্রতিদিন

বিআরটিসি'র উন্নয়নের ছোঁয়া সবখানেই

সৌদি আরব যেতে ইচ্ছুক ড্রাইভারদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ৮:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ৮:১৭
Link Copied!
চুক্তি সম্পাদন করছেন বিআরটিসি'র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সৌদি আরবে বাসচালক, ট্রাকচালক, ভারী ট্রাকচালক ও ট্রেলার ট্রাক চালকদের চাহিদা রয়েছে।

এসভিপি এর আওতায় সৌদি আরব গমনেচ্ছু চালকদের দেশটিতে গমনের পূর্বে দক্ষতা যাচাই করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

গাজীপুরস্থ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট এ দক্ষতা যাচাই এর কাজটি করবে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের পরিবহন ভবন এর সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বর্তমানে বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন ১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৫৪টি পেশায় উক্ত দক্ষতা যাচাই করা হচ্ছে। বিএমইটির সাথে তাকামল এর এই কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সেই অনুযায়ী বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কর্মীগণ দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ হতে সৌদি আরবে গমন করছে। ইতোমধ্যে ১২ হাজারের অধিক কর্মী এসভিপি এর মাধ্যমে সৌদি আরবে গমন করেছে।

বিজ্ঞাপন

চাহিদা বিবেচনায় সৌদি আরবস্থ মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর তাকামল এর আওতায় স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রাম (এসভিপি) এর মাধ্যমে বাংলাদেশ হতে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা যাচাই করে সৌদি আরবে প্রেরণ করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত