হোমনায় এস্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা « বাংলাখবর প্রতিদিন

হোমনায় এস্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১২
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ৩:১২
Link Copied!

কুমিল্লার হোমনায় এস্কেভেটর দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মো সফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মো. সাইফুল ইসলাম চান্দেরচর দক্ষিন পাড়া গ্রামের মো. এনু মিয়া সরকারের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের দক্ষিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করেন।

অভিযান কালে হোমনা থানার পুলিশের একটি টিমসহ ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের জানান, ফসলি জমির মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত মো.সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অতি প্রয়োজনে পুকুর খননের অনুমতি থাকলেও জমির শ্রেণি পরিবর্তন বা ফসলি জমির টপসয়েল কাটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত