জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এল ১৬৮ কোটি ডলার « বাংলাখবর প্রতিদিন

জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এল ১৬৮ কোটি ডলার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৩২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৩২
Link Copied!

চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে বৈধভাবে দেশে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। রবিবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সে হিসাবে, প্রতিদিন গড়ে ছয় কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের সর্বশেষ রেমিট্যান্স হালনাগাদ তথ্য বলছে, এভাবে যদি রেমিট্যান্স আসা অব্যাহত থাকে, তাহলে চলতি মাসে ২০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের এক পর্যালোচনায় বলা হয়েছে, এ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৪২ লাখ ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৪৪ লাখ ডলার, প্রাইভেট ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ২৫ লাখ ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ এখন পর্যন্ত এক হাজার ৩৭৪ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। আগের বছর একই সময়ে এক হাজার ৮০ কোটি ডলার এসেছে। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৯৮ কোটি ডলার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত