ঝিনাইদহে দিনব্যাপি যৌথবাহীনির অভিযানে একটি গ্রেনেড উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে দিনব্যাপি যৌথবাহীনির অভিযানে একটি গ্রেনেড উদ্ধার

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৮
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৮
Link Copied!

সোমবার দিনভর ঝিনাইদহের একটি বাগান ঘিরে রাখে যৌথবাহিনী। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযানে স্থানটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে হ্যান্ড গ্রেনেড হেন্ড-৩৬ (আরজেস) উদ্ধার করা হয়।

যশোর সেনানিবাসের বোম-ডিসপোজাল ইউনিট সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বাগান লাল ফিতা দিয়ে নিশানা টাংগিয়ে এলাকাটি ঘিরে রাখে।

যশোর সেনানিবাসের মেজর রুশাদের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও আনসারের ২০/২৫টি গাড়ি সেখানে সারি বদ্ধভাবে রাখা হয়। এতে করে স্থানীয় উৎসুক জনতার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক বাদশা সিরাজির মেহগনি বাগানে অভিযান শুরু করে যৌথবাহিনী। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যশোর সেনানিবাসে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে সংবাদ দেওয়া হয়।

বিকালের বোম-ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড হেন্ড-৩৬ (আরজেস) উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত