পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী « বাংলাখবর প্রতিদিন

পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৯
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে হিরাঝিল এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান জনীর(৩৮)লিঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রী ছোয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার(৪ ফেব্রুঃ)সকাল ১০:৩০ দিকে এই ঘটনাটি ঘটে।পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে দুপুর ১:৩০ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে।

আহত মনিরুজ্জামানের বলেন, তেমন কোনো বড় ঝামেলা ছাড়াই হঠাৎ তার স্ত্রী তার লিঙ্গ কেটে ফেলেন। তিনি নারায়ণগঞ্জের ইপিক গ্রুপ কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ফরিদপুর জেলার জয় কালী গ্রামে।

বিজ্ঞাপন

অপরদিকে, তার স্ত্রী ছোয়া আক্তার ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, বাবা মার অমতে নিজের পছন্দে ১৩ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। আমার স্বামী প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে গালিগালাজ ও অশান্তি করতো।

ঘটনার দিনও তিনি নেশা করে আসেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে নিজেই নিজের লিঙ্গ কেটে ফেলেন। পরে আমি বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, সিরাজগঞ্জ থেকে পুরুষাঙ্গ কর্তন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে জরুরী বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত