শিক্ষার্থীদের ওপর আ'লীগের পরিকল্পিত হামলা, প্রতিবাদী সমাবেশে গুলি ! « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে হচ্ছেটা কি ?

শিক্ষার্থীদের ওপর আ’লীগের পরিকল্পিত হামলা, প্রতিবাদী সমাবেশে গুলি !

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৭
Link Copied!
গাজীপুরে অস্থির রাজনৈতিক পরিস্থিতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে পতিত সরকারের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার গুজব রটিয়ে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। বাকিদেরকে বিভিন্ন যায়গায় চিকিৎসা দেয়া হচ্ছে। সবমিলিয়ে মোট ১৫ জনের অবস্থা বেশ গুরুতর।

৭ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে ওই হামলার ঘটনা ঘটে। ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে দেশব্যাপী রীতিমতো তোলপাড় চলছে।

হাসপাতলে আহতদের মধ্যে পিয়াস বলেন, রাত সাড়ে আটটার দিকে ডাকাত আক্রমণের খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের উপরে হামলা চালায়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হয়। মূলত তাদেরকে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ঘটনার পরেরদিন আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সারাদেশে আওয়ামিলীগের চলমান বিশৃঙ্খলার পরও পদক্ষেপ না নেয়ার অভিযোগে ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠেছে। এমনকি চট্টগ্রামে তার প্রতীকী গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শুক্রবার রাতে গাজীপুরে হামলার ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, আক্রমণের শিকার হয়ে পুলিশকে বারংবার ফোন করলেও সদর থানার পুলিশ নিরাপত্তার অজুহাতে কোনো সহায়তা করেনি। তাই থানার ওসিকে প্রত্যাহারের দাবি তোলেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আহতদের খোঁজ খবর নিয়ে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গাজীপুর যান। সেখানে বিক্ষোভরত সকল শিক্ষার্থীদের সাথে যোগ দেন তারা। এ-সময় গাজীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভে হাজির হন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান। থানার ওসির অসহযোগিতার অভিযোগে তাকে প্রত্যাহার করার ঘোষণা দেন পুলিশের এই কর্মকর্তা। যা পরবর্তীতে কার্যকর করা হয়েছে।

গাজীপুরে আওয়ামী লীগের অপতৎপরতা যেন কমছেই না। ঘটনার আগে গাজীপুরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের ফোন কল রেকর্ড নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঠিক তার পরেই শিক্ষার্থীদের ওপর এমন হামলা হয়।

ঘটনা এখানেই শেষ নয়। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর চালানো হয়েছে গুলি। সেখানে মোবাশ্বের হোসেন নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। যা নিয়ে পুনরায় তোলপাড় গাজীপুর সহ পুরো দেশ। ইতোমধ্যে গাজীপুর সহ সারাদেশে যৌথ বাহিনী দ্বারা “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৈষম্য বিরোধী ছাত্র নেতা, সাধারণ শিক্ষার্থী সহ সকলের প্রশ্ন- গাজীপুরে আসলে হচ্ছেটা কি ? আওয়ামী লীগ এই সময়েও এমন দুঃসাহস দেখায় কিভাবে ? এখন দেখার বিষয়- গাজীপুর সহ সারাদেশে আওয়ামিলীগ ও তাদের অঙ্গ সংগঠনের প্রতি কেমন ব্যবস্থা নেয় সরকার…।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত