সিরাজগঞ্জে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩১
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩১
Link Copied!

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন শেষে উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারক লিপিটি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর নিকট তুলে দেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায়- সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবু ছাইম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে রাখেন, উক্ত সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি রায়হানকবীর মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা’র  সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বে-সরকারি কলেজ শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাসিম তালুকদার,  আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ হাসান মনসুর, মোঃ হাসান উল পান্না, মোঃ নুরুন্নবী, উজ্জল হোসেন প্রমুখ । 

বিজ্ঞাপন

উক্ত  মানববন্ধনে নন এমপিও  শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার  সহ- সভাপতি মমিনুল হক, মোঃ আতিকুল ইসলাম, মোঃ নাজমুল হুদা,  মোঃ নাজির হোসেন, অপূর্ব কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ আবু তারেক হাবিব,  সহ- সাধারণ সম্পাদক রতন কুমার বর্মন মোঃ বুলবুল ইসলাম, মোঃ আব্দুল মমিন, মোঃ তাওহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,  অর্থ  সম্পাদক মোঃ  মাহবুবুর রহমান খান,  সহ- অর্থ সম্পাদক মোঃ হাসান উল রানা,  প্রচার সম্পাদিকা মোছাঃ জান্নাতুন  নাইম, সহ- প্রচার সম্পাদিকা বিউটি সরকার, দপ্তর সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,  কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান,  মোঃ রুবেল রানা সহ  জেলার ও সকল উপজেলার   নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীরা অংশ গ্রহণ করে  ।

উক্ত  মানববন্ধনে বক্তারা বলেন,  শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি,  এমপিও, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন- ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্য  শিকার। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক – কর্মচারী বিনা বেতনে অবসর গেছেন,  কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন।  এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করবেন।  দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক  শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতিবছর বাজেটে নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের  জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তিকরণ বন্ধ রাখা হয়। আমরা বেতন বিহীন শিক্ষক কর্মচারীরা দুর্ভক ও দুর্দশা বঞ্চনার সাথে বৈষম্যের কথা বিবেচনা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত