দুমকিতে ১৫ বছর পর বনিক সমিতির নির্বাচন « বাংলাখবর প্রতিদিন

সভাপতি বশির উদ্দিন ও সম্পাদক আমিনুল ইসলাম

দুমকিতে ১৫ বছর পর বনিক সমিতির নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৪
পটুয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪৪
Link Copied!

দীর্ঘ ১৫ বছর পর ঐতিহ্যগাথা পটুয়াখালীর দুমকী উপজেলা খ্যাত পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম ‘চশমা’ প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান সিপন ‘মাইক ‘প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন।

১নং সহ-সভাপতি পদে মো. ইয়াকুব আলী ‘মাইক্রোবাস’ প্রতীকে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ‘অটো রিক্সা’ প্রতীকে ১৪৮ ভোট পেয়ে ২নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ৩নং সহ-সভাপতি পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাম চরণ গাইন(ভুলু)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীক নিয়ে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিরাজ হোসেন ‘কলস’ প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল আলম মেহেদী ‘বাই-সাইকেল’ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সজিব মৃধা ‘রাজা হাঁস’ প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে ‘জগ’ প্রতীক নিয়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ২১৯ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আল আমিন প্যাদা ‘আম’ প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক জিএম আবুবকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ রাজিব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পান্না।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাত ৮টা উপস্থিত সকলের সম্মুখে এ ফলাফল ঘোষণা করেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন- সাংবাদিক এম আমির হোসাইন(আইন-বিধি ও প্রশাসন), মো: রেজাউল করিম(হিসাব), মো: জাকির হোসেন(অর্থ) ও মোঃ আহসানুল হক মুবিন(দপ্তর)।

প্রসঙ্গত, এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন এবং কোষাধক্ষ পদে ২ জনসহ মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বিপরীতে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত