রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নষ্ট এক্স-রে « বাংলাখবর প্রতিদিন

ভোগান্তিতে রোগী ও স্বজন

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নষ্ট এক্স-রে

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৫
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৫
Link Copied!

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও ওষুধের স্বল্পতায় সেবা বন্ধের উপক্রম। পাশাপাশি বিকল পড়ে আছে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র। এতে বাইরে কয়েক গুণ বেশি টাকা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। একই অবস্থা উপজেলার অন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও।

২০০৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। এর কিছুদিনের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এক্স-রে যন্ত্রে। শুরু থেকেই কানই চালু, কখনও বন্ধ থাকছে যন্ত্রটি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একেবারেই বিকল হয়ে যায়। অপারেটরের অভাবে আলট্রাসনোগ্রাম যন্ত্র পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালট্যান্ট অবেদনবিদ, জুনিয়র কনসালট্যান্ট সার্জারি জুনিয়র কনসালট্যান্ট গাইনিসহ ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু কাগজেকলমে আছেন সাতজন। তাদের মধ্যে আবার মাতৃত্বকালীন ছুটিতে একজন, জেলা কারাগারে ডেপুটেশনে একজন ও বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে রয়েছেন একজন। পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চারজন পালাক্রমে ডিউটি করেন।

বিজ্ঞাপন

রাজারহাটে বেহাল স্বাস্থ্যসেবা:
গেলেই টানাপোড়েন শুরু হয়। গোটা হাসপাতালে একজনও ওয়ার্ডবয় নেই। এতে জরুরি সেবা কার্যক্রমও গুরুতরভাবে ব্যাহত হয়েছে। শূন্য রয়েছে মেডিকেল অফিসার, স্টাফ নার্সসহ অর্ধশতাধিক পদ। রয়েছে ওষুধের অপ্রতুলতা।

একই অবস্থা বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম স্বাস্থ্য উপকেন্দ্রের। চিকিৎক না থাকায় আড়াই বছর ধরে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে এ স্বাস্থ্যকেন্দ্রে। উনুন উনর টান্ত্রিক মজিদ ও ও পাঙ্গা উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা চলছে ফার্মাসিস্ট দিয়ে। একজন স্যাকমো (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) পরিচালনা করছেন নাজিমখান ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র। ফলে তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত উপজেলাবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নত চিকিৎসাসেবা গ্রহণে যাদের সামর্থ্য নেই, তারা নির্ভরশীল হয়ে পড়ছেন গ্রাম্য হাতুড়ে চিকিৎসকের ওপর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ছানু বেগম, আখের বেগমসহ কয়েকজন বলেন, চিকিৎসক কম, রোগী বেশি। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

বিজ্ঞাপন

নবাব নামে এক যুবক বলেন, যন্ত্রপাতি বিকল। টেকনোলজিস্ট নেই। রোগ নির্ণয় ছাড়াই একই চিকিৎসক সব রোগের ব্যবস্থাপত্র দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাকিব বলেন, জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত