বিডিনিউজ ৯৯৯ সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

CPJ'র বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ

বিডিনিউজ ৯৯৯ সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ

বিশেষ প্রতিনিধি:
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮
বিশেষ প্রতিনিধি:
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮
Link Copied!
মার্কিন সংস্থা CPJ এর প্রতিবেদন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানমূলক অনলাইন পত্রিকা বিডিনিউজ ট্রিপল নাইন (BDNEWS999) এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহ আলম খান সহ আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (CPJ).

গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে৷ এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ঘটমান পরিক্রমা পর্যবেক্ষণ করে দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করে মার্কিন ওই প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে সাংবাদিকদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে)’র এই প্রতিবেদন দেশে গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশের সুশীল সমাজ।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, অত্যন্ত সুক্ষ্মভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা ও শ্রমিকদের বেতন আটকে রেখে হয়রানিকারী তাফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ও তথ্য নিয়ে “বিডিনিউজ ট্রিপল নাইন” সহ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ও ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপী সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে।

এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টায় অনুসন্ধান মূলক অনলাইন পত্রিকা বিডিনিউজ ট্রিপল নাইন এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহ আলম খান, সাপ্তাহিক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান ও এসাইনমেন্ট ইডিটর কামরুল ইসলাম, ইংরেজি পত্রিকা দ্য ডেইলি পোস্ট’র সিনিয়র রিপোর্টার আল ইহসান- মোট ৪ সাংবাদিককে আসামী করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা দায়ের করেন তাফরিদ কটন মিলের এমডি শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার।

মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তাফরিদ কটন মিল কর্তৃপক্ষ- এমনটাই মনে করছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

অন্যদিকে তাফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত, নির্যাতিত ও হয়রানির শিকার হওয়া প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী বিতর্কিত শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখন অবধি সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন তারা৷ এ ব্যাপারে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী স্টাফরা।

‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) এর ওই বিশেষ প্রতিবেদনে উল্লেখিত ৪ সাংবাদিক ছাড়াও বাংলাদেশে নির্যাতিত সকল সাংবাদিকদের বিষয়ে সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ঘটনা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছে সংস্থাটি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত