৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব ‘বিক্রির’ ঘোষণা দিলেন ট্রাম্প « বাংলাখবর প্রতিদিন

৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব ‘বিক্রির’ ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৬
Link Copied!

বিদেশি ধনীদের কাছে গোল্ড কার্ড বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে এই কার্ড নিতে পারবেন বিদেশিরা। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি কাজ করতে পারবেন।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। এই কার্ডের মূল্য হবে ৫০ লাখ ডলার। এর মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধা পাওয়া যাবে এবং নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। ধনীরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। তিনি আশা করছেন লাখ লাখ মানুষের কাছে এই কার্ড বিক্রি হবে।

বিজ্ঞাপন

রাশিয়ান অলিগার্কদের কাছে এই কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।

এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, এই কার্ডটি সরকারের ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের স্থলাভিষিক্ত হবে। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করা প্রকল্পে নির্ধারিত অর্থ বিনিয়োগের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

লুটনিক বলেন, নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে তারা ভালো নাগরিক।

বিজ্ঞাপন

ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিস (ইউএসসিআইএস) দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ১৯৯০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বব্যাপী শতাধিক দেশে ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ সিস্টেম চালু আছে।

তথ্যসূত্র: সিএনএন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত